• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, খুড়িয়ে খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

লৌহজংউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জরিত। খুড়িয়ে খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা। উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল হলেও এখানে রয়েছে চিকিৎসক সংকটসহ নানা সমস্যা। ৪ জন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটির চিকিৎসা সেবা। এতে করে ব্যাহত হচ্ছে সেবা। ভুক্তভোগীদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন থাকলেও তারা কোনো সেবা পাচ্ছেন না।

কর্তৃপক্ষ ১১ মাসেও চালু করতে পারেনি এক্স-রে মেশিনটি। এক্স-রে করার দরকার হলে রোগীদের পরামর্শ দেওয়া হয় বাহিরের প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার। চিকিৎসক কম থাকার কারণে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ডাক্তারের দেখা পাচ্ছেন না অনেকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চিকিৎসক কম থাকায় এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে। গত রবিবার সরজমিন গিয়ে দেখা গেছে, শত শত রোগীর ভিড় জমে আছে চিকিৎসকের দরজার সামনে। চিকিৎসক কম থাকার কারণে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

জানা যায়, যেখানে ১৩ জন চিকিৎসক থাকার কথা, সেখানে মাত্র ৪ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। চারজন চলতি মাসে বদলি হয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। ৫ জন চিকিৎসক রয়েছেন সংযুক্তিতে (প্রেষণে)।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, ডাক্তার ঠিক সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন না। তাদের বসার সময়ও ঠিক থাকে না। নির্ধারিত সময়ে না এলেও যাওয়ার সময় ঠিক সময় মতোই চলে যান। এতে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে।

লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এটি ৫০ শয্যার হাসপাতাল। পুরুষ ওয়ার্ডে রোগী ভর্তি ২০, মহিলা ওয়ার্ডে রোগী ভর্তি ৩০, সিজারের রোগী মোট ৪ জন ও ডেঙ্গুরোগীও রয়েছে।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা