• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জে জীবিকার তাগিদে ভোরবেলা শ্রমবাজারের জোয়ার

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জের বালিগাঁও বাজার, যা টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, ভোরবেলা যেন শ্রমবাজারে পরিণত হয়। বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে সড়কের দুই পাশে শতাধিক নারী-পুরুষকে জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। দূর থেকে মনে হতে পারে কোনো বড় ঘটনা ঘটেছে। তবে কাছে গিয়ে জানা যায়, এটি শ্রম বিক্রির হাট।

উত্তরবঙ্গের নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর এবং কুড়িগ্রামের মতো জেলার নারী-পুরুষ শ্রমিকরা জীবিকার তাগিদে এখানে এসে জড়ো হন। এদের প্রধান কাজ আলু রোপণ এবং উত্তোলন। প্রতিদিন ভোরে বালিগাঁওসহ মুন্সীগঞ্জের বিভিন্ন হাট-বাজারে এভাবেই ভিড় জমায় শ্রমিকরা। কৃষকদের সঙ্গে দর কষাকষি করে তারা দিনপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকায় কাজের চুক্তি করেন। কেউ কেউ দৈনিক কাজ করেন, আবার কেউ সাত দিন, এক মাস কিংবা পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন।

কৃষকদের মতে, স্থানীয় শ্রমিক সংকটের কারণে উত্তরবঙ্গ থেকে আসা এসব শ্রমিকের ওপর নির্ভর করতে হয়। তারা শুধু আলু রোপণ নয়, ফসল তোলা থেকে শুরু করে তা সংরক্ষণ এবং পরিবহন পর্যন্ত নানা কাজে অংশ নেন। কয়েক মাস পর এই শ্রমিকরাই আলু উত্তোলন শেষে হিমাগার কিংবা কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।

জানা গেছে, বালিগাঁও ছাড়াও টঙ্গিবাড়ীর দিঘিরপাড়, আলদী, হাসাইল, বেতকা; মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর, মুন্সীরহাট, চিতলিয়া, চরডুমুরিয়া, শিলই, বাংলাবাজার; গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ড; সিরাজদীখানের নিমতলা ও ইছাপুরা চৌরাস্তা; লৌহজংয়ের মাওয়া চৌরাস্তা ও শ্রীনগরের চকবাজারে একই চিত্র দেখা যায়। এসব স্থানে সকাল ৬টা থেকে ৮টার মধ্যে শ্রমবাজার বসে।

লক্ষাধিক শ্রমিকের পদচারণায় মুখরিত মুন্সীগঞ্জের গ্রামগুলো যেন উত্তরবঙ্গের এক টুকরো চিত্র হয়ে ওঠে। কৃষি শ্রমিকদের এ মৌসুমি ভিড় শুধু জেলার কৃষি উৎপাদন বাড়াতে সহায়তা করে না, বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা