• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

মুুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

Reporter Name / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মুন্সিগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশি এক কাঠমিস্ত্রিকে আটক করেছে পুলিশ। আটককৃত কাঠমিস্ত্রির নাম ইয়াসিন (৪৫)। সে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন কুট্টির ছেলে বলে জানা গেছে।খবর নিয়ে জানা যায়, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিশুটি বাড়ির পাশে একটি দোকানে কেক কেনার জন্য যায়।এ সময় ওই দোকানে বসে ছিলো ইয়াসিন। কেক কিনে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় শিশুটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে সে। এসময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন কৌশলে পালিয়ে যায়।  এদিকে ঘটনাটি জানা জানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। এলাকাবাসী একজোট হয়ে ইয়াসিনের বাড়ি-ঘরে হামলার চালাতে পারে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাত সাড়ে এগারোটার দিকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে রাত সাড়ে এগারোটার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা