• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব

ফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদে পদ্মাসেতু উত্তর থানায় বিক্ষোভ মিছিল

Reporter Name / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে চলমান নির্মম হত্যাকাণ্ড ও বর্বরতার প্রতিবাদে ৭ এপ্রিল ২০২৫, সোমবার বিকাল ৪:০০টায় মাওয়া চৌরাস্তা থেকে খানবাড়ী পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন পদ্মাসেতু উত্তর থানার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ।বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশ’, ‘ইজরায়েলি পণ্য বর্জন করুন’, ‘আমেরিকার পণ্য বর্জন করুন’, ‘গাজা কান্না করছে—আমরা নিশ্চুপ নই’ প্রভৃতি শ্লোগান দেন। মিছিলে ফিলিস্তিনে শিশু, নারী ও নিরীহ জনগণের উপর চালানো আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়।
বক্তারা বলেন, ইজরায়েলের বর্বর হামলায় একের পর এক শিশুর মৃত্যু এবং সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ মানবতার চরম লঙ্ঘন। তারা মুসলিম বিশ্বকে একজোট হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।বিক্ষোভে ইজরায়েলি এবং মার্কিন পণ্যের বয়কটেরও আহ্বান জানানো হয়। মিছিলে একটি তালিকা প্রদর্শন করা হয় যাতে ইজরায়েল ও আমেরিকার সমর্থক প্রতিষ্ঠান ও তাদের পণ্যের নাম উল্লেখ ছিল। মানুষকে এসব পণ্য ব্যবহার থেকে বিরত থাকতে উৎসাহিত করা হয়।এই বিক্ষোভ মিছিল ছিল শান্তিপূর্ণ এবং তা সম্পূর্ণ ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত। আয়োজকরা জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে আরও বৃহৎ পরিসরে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।বিক্ষোভ মিছিলের শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করানো হয়,


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা