• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫ হাজার লিটার চোরাই ভোজ্য তেল উদ্ধার

Reporter Name / ১২৪ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সন্দেহভাজন চোরাই ভোজ্য তেল (পামওয়েল) পরিবহন করার সময় একটি ট্যাংক লরি ও ইঞ্জিন চালিত দুটি স্টীল বডি ট্রলার স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়।শুক্রবার মধ্যরাতে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা এলাকার মেঘনা পুরাতন ফেরিঘাট এলাকায় আটক করে। পরে গজারিয়া থানা পুলিশকে খবর দিলে তারা ট্যাংকলরিটি থানায় নিয়ে যায় এবং ট্রলার দুটি ঘাট ইজারাদারের জিম্মায় মেঘনা ঘাটে রেখে যান।তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম। তিনি শনিবার দুপুরে জানান, তেল ও বহনকারী যানবাহনের মালিকানা নিশ্চিত করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।জানা যায়, দীর্ঘদিন যাবৎ মেঘনা ঘাট বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে নোঙ্গর করা বড় বড় নৌযান (শিপ) থেকে অবৈধ উপায়ে চোরাই তেল বিক্রির নিরাপদ রুট হিসেবে পরিচিত। রাত হলেই সক্রিয় হয় চোরা কারবারী চক্রটি।স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চক্রটি নদীতে বেপরোয়া হয়ে উঠেছিল। সেই সাথে মেঘনা ঘাটে বৈধ তেল ব্যবসায়ীরা বিষয়টা নিয়ে ছিলেন বিরক্ত। নানা সময় চোরাই তেল চুরির ব্যবসার অপবাদ তাদের মাথায় নিতে হতো। তাই বাধ্য হয়ে স্থানীয় লোকজন বিষয়টা হাতেনাতে ধরার জন্য ওৎপেতে ছিল।স্থানীয় ব্যবসায়ী হেলালউদ্দিন ভূইঁয়া দাবী করেন, গোপালগঞ্জ জেলার অধিবাসী বোরহান উদ্দিন(গোপালী বোরহান)নামে পরিচিত এক ব্যক্তি দীর্ঘ বছর ধরে চোরাই তেলের ব্যবস্যা করে শত কোটি টাকার মালিক হয়েছেন। দীর্ঘদিন যাবৎ রাতের আধারে  তিনি এই ব্যবসাটা করলেও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাহিরে। অভিযুক্ত চোরাইতেল ব্যবসায়ী বোরহান উদ্দিনের সাথে যোগাযোগে চেষ্টা করেও না পাওয়ায তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।সন্দেহভাজন চোরাই তেল বহনকারী পুলিশ হেফাজতে থাকা ট্যাংকলরির মালিক পরিচয়দানকারী মোঃ সুমন মিয়া মোবাইল ফোনে জানান, তেল ব্যবসায়ী বোবহানউদ্দিন তার লরি ভাড়া নিয়েছিলেন তেল পরিবহনের জন্য। এছাড়া আমি কিছুই যানি না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা