• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

সিরাজদিখানে জমি বিরোধে হামলায় আহত-৩, থানায় অভিযোগ

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর  আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার  গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন – মোঃ শাহীন বেপারী (৩৫), তার চাচাতো ভাই সোহাগ (২০) ও সোবহান (৩৭)। তারা বর্তমানে চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগী মোঃ শাহীন বেপারী সিরাজদিখান থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, ওই দিন তার বাড়ির পাশে পিলার গাথার সময় স্থানীয় আসলাম, মোজাফফর, হাসেন, সুরুজ, সাজ্জাদ, সবুজসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আসলাম দা দিয়ে সোহাগের মাথায়, মোজাফফর কুড়াল দিয়ে সোবহানের মাথায় এবং হাসেন কুড়াল দিয়ে শাহীন নিজেকে আঘাত করে রক্তাক্ত জখম করে।

এছাড়া হামলাকারীরা সবাইকে বেধড়ক মারধর করে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা