• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

টঙ্গীবাড়িতে ভোক্তা অধিকারের অভিযানে তিন দোকানে জরিমানা

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত এক অভিযানে তিনটি দোকানকে
জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই
অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের মুদি ও কনফেকশনারি
দোকানগুলোতে ক্রয় রশিদ যাচাই, মূল্য তালিকা পরীক্ষা এবং মেয়াদোত্তীর্ণ ও
মেয়াদবিহীন পণ্যের উপস্থিতি মনিটর করা হয়। দোকানিদের মেয়াদোত্তীর্ণ ও
উৎপাদনের তারিখবিহীন পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
জরিমানা করা দোকানগুলো হলো, কামাল স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করায়
দোকানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকা
প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। বিসমিল্লাহ স্টোরে মেয়াদোত্তীর্ণের
তারিখ ও উৎপাদনের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা
জরিমানা করা হয় এবং সুমন স্টোরে একই ধরনের অপরাধে দোকানটিকে ৬
হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা
করেন টঙ্গীবাড়ি উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং
টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা