• সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নতুন এডহক কমিটির অনুমোদন আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ মোহসীন মিয়া

Reporter Name / ১৫৩ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মুন্সীগঞ্জ জেলা ইউনিট
কমান্ডের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে। বৃহ¯পতিবার (৭ আগস্ট) জারি
করা এক অফিসিয়াল স্মারকে বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসীন মিয়াকে আহবায়ক করে
১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এই কমিটির অনুমোদনের ঘোষণা
দেয়।
কমিটিতে যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল
ইসলাম আজাদ (বাচ্চু), এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর
মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন।
কমিটিতে আরও সদস্য হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম,
এ.কে.এম. আবুল বাসার মোল্লা, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল মোত্তালিব
খান পটু, মোঃ আব্দুল আউয়াল ঢালী, মোঃ দুলাল হোসেন, মোঃ ফজলুর রহমান ও মোঃ
আব্দুল খালেক। এ প্রসঙ্গে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা
নঈম জাহাঙ্গীর স্বাক্ষরিত পত্রে বলা হয়, “দীর্ঘ সময় পর জেলা ইউনিটের সঙ্গে
পুনরায় যোগাযোগ স্থাপন করে আমরা আনন্দিত। নবগঠিত কমিটির সকল সদস্য
এবং মুন্সীগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা তাদের
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
কমিটি অনুমোদনের বিষয়টি অবগতির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব,
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় কমিশনার,
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে অনুলিপি প্রদান করা হয়েছে।
এডহক কমিটি জেলা মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার
পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা
হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা