• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

শীর্ষ নৌ ডাকাত রিপনসহ তিনজন গ্রেপ্তার: মুন্সীগঞ্জের পুলিশ ক্যাম্পে হামলার ঘটনা

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলার ঘটনার সঙ্গে যুক্ত নয়ন-পিয়াস-রিপন বাহিনীর প্রধান শীর্ষ নৌ ডাকাত রিপন সরকার (৪১)সহ তিনজনকে র‍্যাব-১১ গ্রেপ্তার করেছে। ধৃতরা ঢাকা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়।র‍্যাব সূত্রে জানা গেছে, রিপনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি হত্যা, ৫টি ডাকাতি এবং ২টি অস্ত্র আইন মামলা অন্তর্ভুক্ত। রিপন গজারিয়ার জামালপুর গ্রামের মৃত আব্দুল বাতেন সরকারের ছেলে। অন্য দুই অভিযুক্ত হলেন—গুয়াগাছিয়া গ্রামের মো. হারুন ওরফে হারুন মেম্বার (৪৭) এবং জামালপুর গ্রামের জামিল উদ্দিন মাসুম (৪০)।

র‍্যাব জানায়, বুধবার (২৭ আগস্ট) রাত ১টায় ঢাকার মতিঝিল থানার গাংচিল হোটেলে অভিযান চালিয়ে হারুন মেম্বারকে গ্রেপ্তার করা হয়। একই রাত ৩টায় যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে জামিল উদ্দিন মাসুমকে আটক করা হয়। পরদিন সকাল ৭টায় গাজীপুর সদর থানার তেলিপাড়া এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে বলা হয়, গত সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে নয়ন-পিয়াস-রিপন বাহিনী পুলিশ ক্যাম্পে হামলা চালায়। ৩০-৪০ জন ডাকাত হেলমেট পরে আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে ক্যাম্প লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা চলা গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নয়ন, পিয়াস, রিপন ও লালু বাহিনী মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা ও নৌযানে চাঁদাবাজি করে আসছিল। এর ফলে এলাকার মানুষ আতঙ্কে ছিল, অনেকেই গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল।

এ পরিস্থিতির পর গত ২২ আগস্ট জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। পুলিশ ক্যাম্প স্থাপনের পর এলাকার মানুষ ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলে ডাকাতদের প্রতিদিনের ৫০-৬০ লাখ টাকার আয় বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ হয়ে তারা পুলিশ ক্যাম্পে হামলা চালায়।

ঘটনার পর এসআই সৈয়দ আজহারুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা