• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

টঙ্গীবাড়ীতে পদ্মানদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

টঙ্গীবাড়ীতে পদ্মানদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ
নির্মাণের দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে
পদ্মা নদীর ভাঙনের স্থায়ী সমাধান বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
করেছে এলাকাবাসী। শুক্রবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার
চৌসার জুনিসার বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন পদ্মা নদী ভাঙ্গন
এলাকায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।
স্থানীয়রা জানান, পদ্মার শাখা নদীতে অবস্থিত চৌসার গ্রামটি দীর্ঘদিন
ধরে নদীভাঙনের হুমকিতে রয়েছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও
গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে নদীভাঙ্গনের তীব্রতা আরও
বেড়ে যায়, ফলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক চরমে পৌঁছেছে। মানববন্ধনে
বক্তারা বলেন, “প্রতিবছরই আমরা ভাঙ্গনের শিকার হই। বহুবার প্রতিশ্রুতি
শোনা গেলেও স্থায়ী কোনো প্রতিকার মেলেনি। আমরা অবিলম্বে স্থায়ী
বেড়িবাঁধ নির্মাণ চাই।” তারা আরোও বলেন, চৌসার গ্রামের পূর্ব
এবং পশ্চিম পার্শ্বে স্থায়ী বেড়িবাধ থাকলেও আমাদের গ্রামের ভাঙ্গনকবলিত
এলাকায় স্থায়ী কোনো বেড়িবাঁধের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মানববন্ধনে
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠরাও অংশগ্রহণ
করেন। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান
জানান।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা