• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

শ্রীনগর উপজেলা প্রকৌশলীর ততপরতায় অবশেষে কাটতে যাচ্ছে ঝুমুর হল সড়কের ভেগান্তি

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীনগর সদর এলাকার পাটাভোগ ও শ্রীনগর ইউনিয়নের সীমানাবর্তী ঝুমুর সিনেমা হল রোড হিসেবে পরিচিত এলজিই-ি ডর পাকা সড়কটি সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছইলো। শ্রীনগর বাজার সংলগ্ন সেতু মোড় থেকে পুরাতন ফেরী ঘাট বঙ্গবন্ধু এপ্রেসওয়ে পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক খান-বিন্দে ভরে গেছে। এ অবস্থায় বৃষ্টির পানি জমে ভাঙ্গাচুরা সড়কটির আরো নাজুক হয়ে পড়েছে। সড়কের ভাঙ্গাচুরা গর্তে জলাবদ্ধতায় যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাড়ছে দুর্ঘটনার শঙ্কাও। গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির বেহাল দশায় হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। অপরদিকে শ্রীনগর বাজার সেতু সংলগ্ন সড়কটির মোড়ে (কৃষি ও সোনালী ব্যাংকের সামনে) যত্রতত্রভাবে ইজিবাইক স্ট্যান্ড গড়ে উঠায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, শ্রীনগর সোনালী ব্যাংক সংলগ্ন মোড় থেকে পুরাতন ফেরী ঘাট (মাশুরগাঁও) ঢাকা-মাওয়া-খুলনা এখপ্রেসওয়ে পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটির বেহাল দশা। রাজরানী কমিউনিটি সেন্টার, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ঝুমুর সিনেমা হল সংলগ্ন সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে
বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টির ফলে যান চলাচলা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে অটোরিখ, মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ি চালকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, সংস্কারের অভাবে সড়কটি দিনদিন বেহাল হয়ে পড়ছে। এছাড়া পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতাসহ সড়ক জুড়ে। কাঁদামাটি জমে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় বর্তমানে ইউনিয়ন পরিষদে না আসায় পাটাভোগ ইউনিয়নের বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি সহ অন্যান্য কাজেওও ভোগান্তি পোহাচ্ছেন।
অবশেষে শ্রীনগর উপজেলা প্রকৌশলী মোঃমহিফুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় অনেক বছর পর উক্ত রাস্তাটি সংস্কারের কাজ হাতে নেয়া হয়েছে।প্রকৌশলী মোঃ মহিফুল ইসলাম এই রাস্তার দু ধারে বাড়িগুলোর পানি নিষ্কাসন ব্যাবস্থা ঠিক রাখার আহবান জানান।এছাড়া বাড়ির সামনের রাস্তায় খানাখন্দ যাতে তৈরী না হয় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মহিফুল ইসলাম জানান, জিওভি মেন্টেনেন্সের অনুমোদন হয়েছে খুব শীঘ্রই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা