• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

লৌহজংয়ের দাশপাড়া সেতু হেলে পড়ে চলাচলে দুর্ভোগ

Reporter Name / ৮২ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের দাশপাড়া সেতুটি ছিল চার গ্রামের প্রায় ১০ হাজার মানুষের একমাত্র সড়কপথের ভরসা। কিন্তু গত সেপ্টেম্বরের শুরুতে সেতুর পশ্চিম পাশের গোড়ার মাটি সরে যেতে থাকে। প্রায় ১৫ দিন পর সেই অংশ ভেঙে সেতুটি একদিকে হেলে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়কের মাটি সরে যাওয়ার খবর সময়মতো উপজেলা প্রশাসনকে জানানো হলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।

দক্ষিণ কলমা গ্রামে অবস্থিত এই সেতুটি হেলে পড়ায় কলমা, দাশপাড়া, বিধুয়াইল ও পাঁচনখোলা গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কলমা-পাঠানবাড়ী খালের ওপর নির্মিত সেতুটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ বাজার, স্কুল-কলেজে যাতায়াত করতেন। এখন সেতুতে রিকশা, ভ্যান বা ইজিবাইকসহ কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

পরিস্থিতি মোকাবিলায় ইউনিয়ন পরিষদের বরাদ্দে সেতুর উত্তর পাশে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে, যা দিয়ে কেবল হাঁটা চলাচল সম্ভব। তবে স্থানীয়রা জানাচ্ছেন, সেতুটি হেলে পড়ার পরও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে রেলিং ধরে পার হচ্ছেন।

২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে ৮০ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। সময়মতো মাটি সরে যাওয়ার বিষয়টি গুরুত্ব না দেওয়ায় সেতুটি হেলে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ।

সরেজমিনে দেখা গেছে, সেতুর আশপাশে নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকরা এখনো ঝুঁকি নিয়ে পণ্য বহন করছেন। স্থানীয় বাসিন্দা বিলকিস বেগম বলেন, “বাজারে যেতে এখন প্রতিদিন জীবন হাতে নিয়ে যেতে হয়।” বিধুয়াইল গ্রামের রতন শেখ বলেন, “নিত্যপ্রয়োজনীয় জিনিস আনা-নেওয়া কঠিন হয়ে গেছে।”

ইউপি প্যানেল চেয়ারম্যান হিরণ দোকানদার জানান, অস্থায়ী সাঁকো নির্মাণের পাশাপাশি নতুন সেতুর জন্য আবেদন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, “বর্তমান সেতুটি মেরামত সম্ভব নয়; নতুন সেতু নির্মাণ করতেই হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেছার উদ্দিন জানান, হেলে পড়া সেতুটি অপসারণ করে নতুন সেতু নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বর্ষা শেষে পানি নেমে গেলে পুরোনো সেতুটি সরিয়ে সেখানে নতুন সেতু নির্মাণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা