মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির
মনোনয়ন প্রত্যাশী ও দলের সমাজকল্যাণ স¤পাদক কামরুজ্জামান রতন-এর পক্ষ থেকে
মঙ্গলবার মহাকালী ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা
হয়েছে। মহাকালী ইউনিয়নের সাতানিখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
অনুষ্ঠিত এই কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে শাল বিতরণ করা হয়।
আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আদর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু মুহাম্মদ
রুইয়াম, সদর উপজেলা শাখার আহ্বায়ক সদস্য তিলক হাসান, আধারা ইউনিয়ন
শাখার সভাপতি নূরে আলম সাগর, মহাকালী ইউনিয়ন শাখার সভাপতি পদপ্রার্থী
মোঃ রাতুল, বজ্রযোগিনী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মহসিন, মোল্লাকান্দি
ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ স¤পাদক মোঃ আরিফ, রামপাল ইউনিয়ন শাখার
সভাপতি সাগর ভূইয়া, এবং সরকারি হরগঙ্গা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আল
তারিফ রিহামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতা আব্দুল্লাহ আদর বলেন, “কামরুজ্জামান রতন ভাই সবসময় সাধারণ
মানুষের পাশে থাকতে চান। তাঁর নির্দেশনাতেই আমরা এই শীতবস্ত্র বিতরণের
উদ্যোগ নিয়েছি। শীতের এই সময়ে দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো আমাদের
নৈতিক দায়িত্ব বলে মনে করি।”