• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব

Reporter Name / ১২০ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জে শীতের ঐতিহ্যকে ধরে রাখতে জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে
অনুষ্ঠিত হয়েছে বর্ণিল পিঠা উৎসব। সোমবার সন্ধায় জেলা সাংস্কৃতিক
জোটের কার্যালয়ে (মুন টাওয়ারে) আয়োজিত এ উৎসবে নানা রকম দেশীয় পিঠার
সমাহার ছিল চোখে পড়ার মতো। উৎসবে দুধ চিতই, পুলি, ভাপা, পাটিসাপটাসহ
বাহারি পিঠার পসরা বসানো হয়। পিঠা উৎসবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান
এবং দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্মরণে দোয়া
মোনাজাত করা হয়। একই সাথে বর্তমান দেশ নায়ক ও বিএনপির চেয়ারম্যান তারেক
রহমান সহ দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করে সাংস্কৃতিক
জোট।
জেলা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা
পিঠা সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। এ ধরনের
আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
পিঠা উৎসবে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড
মাহবুব উল আলম স্বপন, জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান, জোটের সহ
সভাপতি মো. দুলাল হোসেন, সাধারন স¤পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল,
নাট্যকার নির্দেশক নাট্য ঐক্য মঞ্চের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, থিয়েটার
সার্কেল সভাপতি শিশির রহমান, হিরন কিরন থিয়েটারের সাধারন স¤পাদক মো.
শামিম শেখ সহ জোটের সকল সদস্যবৃন্দগণ।
উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী ও তরুণদের স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে
নিয়মিত আয়োজনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা