• শনিবার, ০২ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সিগঞ্জে সীমার ওপরে মেঘনার পানি

Reporter Name / ১৫০ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

ভারত থেকে নেমে আসা ঢলে মুন্সিগঞ্জের গজারিয়া পয়েন্টে মেঘনা নদীর পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, শনিবার (২৪ আগস্ট) সকাল ৮টায় গজারিয়ায় মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে ৪.৭৭ মিটার উচ্চতায়। ওই পয়েন্টে বিপৎসীমার উচ্চতা ৪.৫৫ মিটার। অর্থাৎ বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

পূর্বাভাসে বলা হয়, দুপুর ও বিকেলে পানি প্রবাহের উচ্চতা কমবে। বিকেল ৩টায় বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হবে পানি। তবে সন্ধ্যায় আবারও বাড়বে পানি। সন্ধ্যা ৭টায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে পানি।

এদিকে জেলার ধলেশ্বরী নদীর রিকাবিবাজার, পদ্মা নদীর ভাগ্যকূল ও মাওয়া পয়েন্টে পানি রয়েছে বিপদসীমার নিচে।

গজারিয়ায় খোঁজ নিয়ে যায়, উপজেলায় বন্যার বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। তবে উপজেলার ইসমানিচর এলাকায় ডুবেছে কিছু নিচু রাস্তাঘাট। পানি বাড়ার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম বলেন, ‘আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। পানি ওঠানামা করছে। তবে ঘরবাড়ি ডুবে যাওয়ার মতো আশঙ্কা নেই।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার জানান, পানি বাড়লেও এখন পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইসমানিচর এলাকায় কিছু রাস্তাঘাট ডুবেছে। তবে কোনো ঘরবাড়ি ডুবে যায়নি।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা