• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

লিড নেওয়ার পর আবার সাকিবের আঘাত

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

স্কোর:

প্রথম ইনিংসে পাকিস্তান ১১৩ ওভারে ৪৪৮/৬ ডিক্লে. (শাহীন ২৮*, মোহাম্মদ রিজওয়ান ১৭১*, আগা সালমান ১৯, সৌদ শাকিল ১৪১, সাইম আইয়ুব ৫৬; শফিক ২, শান মাসুদ ৬, বাবর ০). প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৭.৩ ওভারে ৫৬৫/১০; লিড ১১৭ (নাহিদ ১*, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, সাদমান ৯৩, সাকিব ১৫, লিটন ৫৬, মুশফিক ১৯১, মিরাজ ৭৭, শরিফুল ২২).

লাঞ্চের আগেই পাকিস্তানকে এলোমেলো করে দিয়েছে বাংলাদেশ

পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগেই পাকিস্তানকে এলো মেলো করে দিয়েছে বাংলাদেশ। প্রথম এই সেশনে নিয়েছে ৫ উইকেট। তাতে জয়ের আশা নিয়ে প্রথম সেশন শেষ করেছে সফরকারী দল।

জয়ের লক্ষ্যে বাংলাদেশের চাওয়া ছিল দ্রুত উইকেট তুলে নেওয়া। শুরুতেই অধিনায়ক শান মাসুদকে বিদায় দিয়ে সেই চাওয়া পূরণ করেন হাসান মাহমুদ। শুরুর ধাক্কার পর বাবর আজম-আব্দুল্লাহ শফিক মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। কিন্তু সেই প্রতিরোধ স্থায়ী হতে দেননি নাহিদ রানা। বাবরকে আজমকে বোল্ড করেন তিনি। পরের ওভারে সৌদ শাকিলের উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামান সাকিব আল হাসান।

বিরতির আগে সাকিব আবারও আঘাত হানলে এবার ফেরেন ওপেনার আব্দুল্লাহ শফিক (৩৭)! কঠিন বিপদে পড়লে সেখান থেকে আগা সালমানও উদ্ধার করতে পারেননি। বরং বিপদ আরও বাড়িয়ে গেছেন। মিরাজ দ্রুত সময়ে সালমানকেও বিদায় দিলে ১০৫ রানেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। এখনও স্বাগতিকরা ৯ রানে পিছিয়ে। প্রথম সেশনের বিরতিতে যাওয়ার আগে তাদের স্কোর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০৮ রান। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান (২২) ও শাহীন আফ্রিদি (১)।

-সংগৃহীত

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা