• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Headline
বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট

Reporter Name / ১৩৮ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

রাত থেকে কয়েক জেলায় মুষলধারে বৃষ্টি হওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। ফলে অনাহারে- অর্ধাহারে দিন পার করছেন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ।

ফেনীর সদর, সোনাগাজী ও দাগনভূঁইঞার বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। এ উপজেলাগুলোর সবকটি ইউনিয়নই নিমজ্জিত। পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়া থেকে পানি নামায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষত। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ সংকট। অবশ্য পানি নেমে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসনের হিসাবে, এখন পর্যন্ত ৩০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। বর্তমান ফেনী সদর ও সোনাগাজী, দাগনভূঁইঞা’র ৬ লাখ মানুষ পানিবন্দী।

নোয়াখালীতে রাত থেকেই দফায় দফায় বৃষ্টি হয়। মাঝারি থেকে ভারি বর্ষণে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিরূপ আবহাওয়া বিরাজমান রয়েছে। এদিকে, মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার ঘাসিয়ার চর, নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। এখন পর্যন্ত জেলায় পানিবন্দি ২১ লাখেরও বেশি মানুষ।

এদিকে, লক্ষ্মীপুরেও রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পৌর শহর’সহ জেলার ৫ উপজেলাই এখনও জলমগ্ন। স্থানীয়রা বলছেন, শনিবার (২৫ আগস্ট) নোয়াখালীর স্লুইসগেটের ২৩টি রেগুলেটর খুলে দেয়া হয়। সেই পানি লক্ষ্মীপুরের নদী-খাল হয়ে মিশবে সাগরে। উপচে পড়া জল মেঘনাসহ আশপাশের খাল-বিলে জমেছে। এর সাথে বৃষ্টি ও ঝড়ো হাওয়া পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে।

বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লাতেও। নতুন করে তলিয়েছে ব্রাহ্মণপাড়া এলাকা। পানিবন্দি অবস্থায় আছেন এই অঞ্চলের লক্ষাধিক বানভাসী মানুষ। চৌদ্দগ্রাম, বুড়িচং ও নাঙ্গলকোটের পরিস্থিতি কিছুটা ভালো হলেও লাকসাম, মনোহরগঞ্জ এখনও জলমগ্ন। নৌযান নিয়ে বিজিবি’সহ অন্যান্য বাহিনী ও স্বেচ্ছাসেবীরা ত্রাণ সরবরাহ করে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা