• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

আর কালোটাকা তৈরি করতে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আর কালোটাকা তৈরি করতে দেওয়া হবে না। একই সঙ্গে দেশ থেকে বিদেশেও টাকা পাচার করতে দেওয়া হবে না। টাকা পাচার রোধ করার সব ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার দুপুরে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে এ সভা হয়।

অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা জানতে চেয়েছেন, উন্নয়নে আমাদের অগ্রাধিকার কী? জবাবে বলেছি, আর্থিক খাতের সংস্কার আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার। এ ছাড়া প্রবৃদ্ধিতে সমতাভিত্তিক টেকসই উন্নয়নও আমাদের অগ্রাধিকার। আমরা নারীর বৈষম্যহীন উন্নয়নও চাই।’

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমাদের চাহিদার ওপর ভিত্তি করে উন্নয়ন সহযোগীরা অর্থ দেবে।’ তিনি আরও বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএনএইচসিআরকে বলেছি, মিয়ানমার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত নাগরিকদের জন্য অন্যরা খাবারদাবার দিচ্ছে। ইউএনএইচসিআর যেন তাদের সে দেশে পুনর্বাসনের ব্যবস্থা করে।বিদেশি ঋণের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা এখন থেকে বেছে বেছে ঋণ নেব। এক বছরের প্রকল্প পাঁচ বছরে হবে কিংবা সেতু আছে রাস্তা নেই—এমন প্রকল্প আর হবে না। কারণ ঋণের বোঝা দিন দিন বাড়ছে।’

বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে চলমান বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কে সালেহউদ্দিন আহমেদ বলেন, এই বৈষম্য উপেক্ষা করতে পারি না। এত দিন তারা চেপে ছিল, আগের সরকারের ধারেকাছে তারা যেতে পারেনি। আমরা এই বৈষম্য কমানোর চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা