• শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

গজারিয়া বন্যাদুর্গতদের পাশে দাড়াতে গজারিয়ায় আলেম ওলামা ও শিক্ষার্থীদের ত্রাণ তহবিল গঠন

Reporter Name / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

গজারিয়া উপজেলা দেশের বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষদের সহায়তা করতে তহবিল গঠন করেছে গজারিয়া উপজেলা  সকল আলেম ওলামা ও  বৈষম্য বিরোধী  শিক্ষার্থী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

শনিবার সকাল ১০ ঘটিকায়  গজারিয়া থানা সংলগ্ন  ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে  গজারিয়া উপজেলার শতাধিক আলেম ও শিক্ষার্থীরদের উপস্থিতিতে  এই কমিটি গঠিত হয়।  অর্থ সংগ্রহ ও কমিটি  গঠন সভায়  সঞ্চালনায় ছিলেন মুফতি হাফেজ  মাওলানা সাইফুল ইসলাম। ত্রাণ  তহবিল গঠন ও  বন্যা কবলিত মানুষদের  দ্রুত সময়ে  সহযোগিতা মূলক বিভিন্ন দিকনির্দেশনায় বক্তব্য রাখেন  মাওলানা আব্দুল ইসহাকী, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল মতিন,  মুফতি ফয়জুল্লাহ,মাওলানা  আল আমিন,মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুল আমিন। এসময়  বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মো কাউছার, মো ফরহাদ, মো তানভীর আহমেদ, মো ফাহিম ।

উপস্থিত বক্তাদের আলোচনায়  ত্রাণ তহবিল সমৃদ্ধ করার লক্ষ্যে  গজারিয়া উপজেলাধীন ৮ টি  ইউনিয়নে কার্যকরী কমিটির সিদ্ধান্তে  ভিন্ন ভিন্ন প্রতিনিধি  দল অর্থ সংগ্রহের কাজ করবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এবং উৎপাদনশীল শিল্প কারখানার কর্তৃপক্ষের সহযোগিতা চেয়ে  অর্থ তহবিল  বড় করার বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। কার্যকরী কমিটির সদস্য ও আলোচনা সভার সঞ্চালক  মাওলানা সাইফুল ইসলাম জানান  আলোচনা সভা চলাকালীন সময়ে  বাউসিয়া ইউনিয়ন পুরান বাউশিয়া গ্রামের  মো:রফিকুল ইসলাম বেপারী, ১ লক্ষ ১৫ হাজার টাকা নগদ অর্থ তহবিলে প্রদান করেছে। বন্যা কবলিত মানুষদের  সহযোগিতায় প্রবাসীদের  দেয়া অর্থসহ   শনিবার ২৩ আগষ্ট  পর্যন্ত ৭ লক্ষ টাকার অধিক  ত্রান তহবিলে  যোগ হয়েছে।  সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় গজারিয়া থেকে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য  বড় অংকের একটি ত্রান তহবিল গঠন  হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা