• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Headline
বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

ফেনীতে বন্যার পানি কমলেও চরমে খাদ্য সংকট

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

ফেনীতে বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে। তবে কোথাও ভোগান্তি কমেনি। অধিকাংশ আশ্রয়কেন্দ্রে এখনও মানুষ রয়েছে। সোনাগাজীর চরচান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের বেশকিছু গ্রামে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নে পাওয়ার ট্রলি, ট্রাক এসব বাহন দিয়েও খাবার পৌঁছানো যাচ্ছে না। ফলে চরম খাদ্য সংকটে ভুগছে এসব এলাকার মানুষ। একই অবস্থা ফেনী সদরের ধলিয়া মোটবী, পাঁছগাছিয়া, লেমুয়া ইউনিয়নের বেশ কিছু গ্রামে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, ফেনী শহরের প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও নাগরিক সুবিধার একদম কিছুই চালু হয়নি। এক সপ্তাহ পরও নেই বিদ্যৎ, ইন্টারনেট, গ্যাস সংযোগ। শুধু পানির পরিমাণ কমেছে। নিরুপায় হয়ে আটকে থাকা মানুষ অন্যত্র চলে যাচ্ছে। ফেনী শহরের পূর্ব উকিল পাড়া, পশ্চিম উকিল পাড়া, পেট্রোবাংলা, পাঠানবাড়ি, একাডেমিসহ এখনও বহু এলাকার মানুষ এখনও পানিবন্দি। এদের অনেকে কোনো ধরনের ত্রাণ সুবিধা না পাওয়ার অভিযোগ করছেন।

অন্যদিকে, শুরুতে প্লাবিত হওয়া ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া উপজেলায় কোথাও কোথাও এখনও পানি রয়েছে। যেখানে পানি নেমেছে সেখানে ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে। বর্তমানে ছাগলনাইয়া উপজেলার বেশকিছু গ্রামে এখনও কোমর সমান পানি রয়েছে।

এ বিষয়ে ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, ফেনীতে ১০ লাখ মানুষ পানিবন্দি ছিল। বর্তমানে সেখান থেকে কিছুটা কমেছে। এরমধ্যে দেড় লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। বানভাসী মানুষের কাছে খাবার পৌঁছানো হচ্ছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে খাবার দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, জেলায় একটি ও এবং ৬ উপজেলায় ৬টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া বেসরকারি ৭টি হাসপাতালে মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা