• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

গজারিয়া অফিস সহকারী ছুটি না পাওয়ায় অসুস্থ অবস্থায় অফিসে আসার পথে মৃত্যু

Reporter Name / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জের গজারিয়া থেকে আদালতের কর্মস্থলে আসার পথে মো:মিজানুর রহমান(৪৫) নামের এক আদালতের অফিস সহকারীর আকস্মিক মৃত্যু হয়েছে।  বুকে ব্যাথায় যন্ত্রণায় রাস্তার মধ্যেই ঢলে পড়ে মৃত্যু বরণ করেন মিজানুর রহমান। বুধবার (৪সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে  অফিস থেকে ফোন পেয়ে অসুস্থ শরীর নিয়ে আদালতের কর্মস্থলে আসার পথে গজারিয়া উপজেলার ষোলআনী ঝাপটা সড়কে ঢলে পড়ে সড়কেই মারা যায়‌ ওই অফিস সহকারী। মৃত মো:মিজানুর রহমান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের চর কালিপুরা বেরু মোল্লাকান্দি গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। নিহত মিজানুর রহমানের স্ত্রী লিজা আক্তার জানান, এক সপ্তাহ যাবৎ আমার স্বামী অসুস্থ ছিল। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। আমার এক ছেলে দুই মেয়ে ও স্বামীকে নিয়ে সংসার করতেছি। আমার ছেলেটা প্রতিবন্ধী। মঙ্গলবারও অফিস করে সে আরো বেশি অসুস্থ হয়ে যায়। পরে সে ছুটি চেয়েছিল কিন্তু অফিস তাকে ছুটি দেয় নাই। আজ সকালে অফিস থেকে ফোন আসলে অসুস্থ শরীর নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। তাঁরা যদি আমার স্বামীকে ছুটি দিত তাইলে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অফিস সহায়ক জানান, মিজানুর রহমান মুন্সীগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -৩ কর্মরত ছিলেন মিজানুর রহমান। ওই আদালতের বিচারক নাজমিন আক্তার মাতৃকালীন ছুটিতে থাকায় অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪এর বিচারক মো:শহিদুল ইসলামের আদালতে। মিজানুর অসুস্থ থাকায় ছুটি চাইলে তিনিই ছুটি দেন নাই মিজানকে। এ দিকে অফিস সহকর্মীর মৃত্যুতে শোকাবহ অফিস সহায়ক’রা ও আদালতের অন্যান্য বিচারকগণ সহ একযোগে বুধবার আদালতের দৈনিকের কাজ দ্রুত শেষ করে নিহতের বাড়িতে উপস্থিত হলে এক হৃদয় বিদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়। মৃতের বড় ভাই আলী আহমেদ মোল্লা বলেন, আমার ভাইয়ের এক ছেলে, দুইটা মেয়ে। ছেলেটা অটিজম আক্রান্ত বুদ্ধি প্রতিবন্ধী। আমার অসুস্থ ভাইকে যে বিচারক ছুটি দেননি আমরা ওই বিচারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ বিষয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো:শহিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গজারিয়ার ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাফিজুজ্জামান খাঁন জিতু বলেন,ছেলেটা আমার ইউনিয়নের বাসিন্দা, অনেক ভাল একটা ছেলে ছিল,ঘটনাটা শুনে মর্মাহত হয়েছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা