• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ভারতের বিপক্ষে চাপে থাকাটাই সুবিধাজনক: হাথুরুসিংহে

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বাইশগজে বাংলাদেশের চেয়ে বরাবরই এগিয়ে প্রতিবেশী ভারত। সাদা বলের ওডিআই-টি-টোয়েন্টিতে তবুও মাঝে মাঝে বাঘের গর্জন বুক কাঁপিয়েছে টিম ইন্ডিয়ার। তবে লাল বলের টেস্ট ক্রিকেটে আভিজাত্যটা বরাবরই দাপটের সাথে দেখিয়েছে ভারত। এদিকে, পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু করতে যাচ্ছেন তারা। চান্দিকা হাথুরুসিংহেও আশাবাদী ভারতে তার শিষ্যরা ভালো কিছু করে দেখাতে পারবে। বাংলাদেশ দলের প্রধান কোচ মনে করেন, প্রত্যাশার চাপ থাকলেও সেটি দলের জন্য ভালো।

২৪ বছর আগে এই ভারতের সাথেই শুরু লাল সবুজের টেস্ট যাত্রা। এরপর ১৩ টেস্টের ১১টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টাই আবার ইনিংস ব্যবধানে। সবশেষ ২০১৯ এর টেস্ট সিরিজে ইন্দোরের পর কলকাতার গোলাপী বলের বেদনার গল্পটাতো ভুলেই যেতে চাইবে মুমিনুলরা। যদিও এই চাপের ক্রিকেট নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি চান্দিকা হাথুরুসিংহের।

টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবার অনুশীলনে শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহে। সেখানে এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, এই চাপকে সুবিধা হিসেবে দেখছি। আমার মনে হয় এটা আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে এবং আরও বেশি সামনে তাকানোর সুযোগ করে দেয়। তখন আমরা নিজেদের শক্তি ও সীমাবদ্ধতা ও অবস্থান সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি।

বাংলাদেশ ভারত সফরে গিয়েছে ৮ ব্যাটার, ৬ বোলার ও ২ অলরাউন্ডার নিয়ে। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন এটিই বাংলাদেশ ইতিহাসের সেরা টেস্ট দল। হাথুরুও মনে করেন, এটিই বাংলাদেশের ভারসাম্যপূর্ণ দল। তিনি বলেন, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি সুগঠিত দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা