• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় রাস্তা অবরোধ করে ওষুধ কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছেন। এতে রাস্তার দু-পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে জেএমআই কোম্পানি লিমিটেড নামের ওষুধ কোম্পানির শ্রমিকরা বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে মহাসড়কের ওই স্থানের ঢাকামুখী ও কুমিল্লামুখী উভয় লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল ১০টায় রিপোর্টটি লেখা পর্যন্ত রাস্তার দু-পাশে শত শত গাড়ি যানজটে আটকে রয়েছে।

শ্রমিকদের দাবি দু-দিন আগে এক অসুস্থ শ্রমিক ছুটি চেয়েছিল কোম্পানির কাছে। ছুটি না পাওয়ায় চিকিৎসা সেবা না নিতে পেরে ওই শ্রমিকের মৃত্যু হয়। বিক্ষুব্ধ ওই কারখানার কর্মরত কতিপয় নারী শ্রমিক বলেন, মানুষ অসুস্থ হতেই পারে। আমরা অসুস্থ হলে শতবার ছুটি চাইলেও কোম্পানি আমাদের ছুটি দিতে চায় না। পরিবারের অসুস্থতায় প্রয়োজনে ছুটি না পাওয়ায় পরিবার আত্মীয় স্বজনদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারি না। ওই কারখানার শ্রমিক আরমান বলেন, আমি এ কারখানায় মর্নিং শিফটে কাজ করি। দুদিন আগে আমাদের এক শ্রমিক ছুটি না পেয়ে এ কারখানায় চিকিৎসার অভাবে মারা গেছে। কারখানার মধ্যে ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তাছাড়া আমাকে ৯ হাজার টাকা বেতন দেওয়া হয়। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির বাজারে এই সামান্য টাকা দিয়ে আমার সংসার চলে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা