• শনিবার, ০২ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

ন্যাশনাল ব্যাংকে সংরক্ষিত টাকা না পেয়ে মহাসড়ক অবরোধ

Reporter Name / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

ব্যাংকে সংরক্ষিত টাকা উত্তোলনের দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ন্যাশনাল ব্যাংক পিএলসি শাখার গ্রাহকরা। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুই পাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগী গ্রাহকরা।

এতে মহাসড়কের গজারিয়ার অংশে ১০ কিলোমিটার ঢাকা ও কুমিল্লার উভয়মুখী লেনে শত শত গাড়ি আটকে যায়। সৃষ্টি হয় প্রচণ্ড যানজটের। পরে বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে তারা ওই ব্যাংকের শাখার সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেন।

আমেনা নামে এক ভুক্তভোগী বলেন, আমি ব্যাংকে সংরক্ষিত ১ লাখ টাকা উত্তোলন করতে এক মাস ধরে ব্যাংকে আসতেছি। তারা আমাকে দিচ্ছি দেব বলে মাত্র ১০ হাজার টাকা দিতে চাচ্ছে।

অপর গ্রাহক নয়াকান্দি গ্রামের লিপি আক্তার বলেন, বিদেশ থেকে পাঠানো ২ লাখ টাকা উত্তোলন করতে গেলে আমাকে ১০ হাজার টাকা নিতে বলে। আমরা দীর্ঘদিন ঘুরেও ব্যাংকে সংরক্ষিত আমাদের টাকা পাচ্ছি না। আমরা  আমাদের টাকা ফেরত চাই। আমাদের জমা টাকা না দিলে আমরা কঠোর আন্দোলন করব।

এ ব্যাপারে গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিক্ষোভের খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকদের শান্ত করে মহাসড়ক হতে সরিয়ে দিয়ে আসছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা