• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

ঘুম থেকে উঠে মায়ের ঝুলন্ত মরদেহ দেখলেন মেয়ে

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

গজারিয়ায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের নাম সালেহা বেগম (৫৫)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাহাটী গ্রামের জামাদুল খয়রাতীর প্রথম স্ত্রী বলে জানা গেছে।

নিহতের মেয়ে আঁখি আক্তার বলেন, প্রায় তিন বছর আগে আমি এবং আমার স্বামী আকরাম কাজের সন্ধানে গজারিয়া উপজেলায় চলে আসি। আমরা তেতৈতলা গ্রামে মৃত আরব আলী মাস্টারের ছেলে ডা. শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করি। এখানে আসার কয়েকমাস পর খবর পেলাম আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পরিবারে ঝামেলা হতে থাকে এবং আমার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই বছর আগে আমি আমার মা এবং দুই ভাইকে আমাদের এখানে নিয়ে আসি। মা বাসায় থাকতো আর আমার দুই ভাই স্থানীয় আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করে।

মঙ্গলবার রাতে আমার দুই ভাই রাতে কাজে ছিল। বাসায় আমি, আমার স্বামী ও মা ছিলাম। বুধবার সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দার স্ট্যান্ডের সঙ্গে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আশপাশের লোক এবং পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা