• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

অপরাধী যতো প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

অপরাধী যতো প্রভাবশালীই হোক না কেনো, তাদের ছাড় দেয়া হবে না। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় উন্নত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে সচিবালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর মোহাম্মাদপুরের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পুরো শহরের পরিস্থিতি শিগগিরই উন্নতি হবে। রাজধানী ঢাকার সব পুলিশকে বদলি করা হয়েছে। যে কারণে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের একটু সময় লাগছে বলে জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সড়কে কোনোভাবে ভ্রাম্যমাণ দোকান বসতে দেয়া হবে না। ব্যাটারিচালিত অটোরিকশা প্রধান সড়কে আসছে। যানগুলোর এই অবাধ চলাচল শিগগিরই বন্ধ করা হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা