• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র প্রয়াত

Reporter Name / ২১৫ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা প্রবীর মিত্রের মরদেহে শ্রদ্ধা জানাতে আজ (৬ জানুয়ারি) এফডিসিতে নেয়া হবে। দুপুর ১২টায় সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর, এফডিসি থেকে তার মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নেয়া হবে, যেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত, তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রবীর মিত্র রবিবার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে মারা যান। গত ২২ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এরপর অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় তাকে।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করা প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি চরিত্রাভিনেতা হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৮ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন।

প্রবীর মিত্রের ক্যারিয়ারে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘অঙ্গার’, ‘ফকির মজনু শাহ’সহ ৪০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা