• শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

 শ্রীনগর,  (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বারৈখালি গ্রামে গত ০৫ ডিসেম্বর রাতে  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাতো ভাই রেজানুর রহমান রতনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতীর এই ঘটনায় ০৬ জানুয়ারি  শ্রীনগর থানায় একটি  মামলা দায়ের করা হয়। শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করে আসামী শনাক্তের চেষ্টা করে। পরবর্তীতে, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার ঘটনায় জড়িত আসামীদের শনাক্ত করে এবং দেশের বিভিন্ন জেলায় একাধিক অভিযান পরিচালনা করে মোট ০৭ জন ডাকাতকে গ্রেফতার করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র-শস্ত্র উদ্ধার করে। পুলিশের সূত্রে জানা যায়, ডাকাতেরা সচিব সেলিম খানের বাড়ির আশেপাশে বিভিন্ন কাজের অজুহাতে ডাকাতির উদ্দেশ্যে বাড়িটিকে টার্গেট করে এবং কয়েকদিন যাবৎ এলাকায় বিভিন্ন সময়ে অবস্থান করে  বাড়িতে প্রবেশ ও বাড়ি থেকে বের হওয়ার নিরাপদ পথ ও সময় নির্ধারণ করে। পরবর্তীতে, গ্রেফতারকৃত ডাকাতেরা ও বর্তমানে  পলাতক সহোযোগীরা পরিকল্পনা মাফিক ঘটনার দিন
গত ০৫ জানুয়ারি   রাত অানুমানি ১২.৩০ টায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকায় একত্রে মিলিত হয় এবং সেখান থেকে একসাথে ঘটনাস্থলে এসে ডাকাতি করে  পালিয়ে যায়। ডাকাত দলের  মোঃ সালাউদ্দিন চৌকিদার (৩৭) সহ অপর দুইজন ডাকাত শ্রীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী উজ্জল দাস (৪৮) এর কাছ থেকে  লুট করা ০৫ ভরি ০১ আনা স্ ০৫ লক্ষ টাকায় বিক্রি করে তারা নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেয়। পরবর্তীতে আটক আসামী সালাউদ্দিন এর দেয়া তথ্য মতে স্বর্ণ ব্যবসায়ী উজ্জল দাসের কাছ থেকে হতে গতকাল ১৭ জানুয়ারি  লুটকৃত স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধার করে ডিবি পুলিশ।এসময় তাদের কাছ থেকে লুটকৃত নগদ  ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত ডাকাত দলের ৭ জন হলো,শ্রীনগর এম রহমান মার্কেটের অপর পাশে অবস্থিত রাজ বিলাস রেষ্টুরেন্টের মালিক মো: রুবেল হোসেন (৩৭)। সে বরিশালের মুলাদি উপজেলার  কাশিমপুর গ্রামেরমৃত খালেক হাওলাদারের ছেলে।বর্তমানে সে  পাটাভোগ ইুনিয়নের শেখ পারায় বসবাস করতো।এছারা ডাকাত দলের অন্যান্য সদস্যরা হলেন,  মেথুলা বাজারের নূর চৌকিদারের ছেলে মোঃ সালাউদ্দনি চৌকিদার (৩৭),মো: সজিব মিয়া (২৫), মোঃ ফয়সাল (২৭),, মিলন (৩৮), মোঃ ওবায়দুল হক সুমন (২৭),  এবং দোহারের মেঘুলা বাজারের মৃত রাধ্যেশ্যাম দাসের ছেলে উজ্জল দাস(৪৮)।  সে শ্রীনগর বাজারের স্বর্ন ব্যাবসায়ী। এসময় গ্রেফতারকৃত ডাকাতদলের কাচ থেকে গলানো অবস্তায় ভরি ০১ আনা স্বর্ণালংকার,নগদ ৫৫ হাজার টাকা, এবং ডাকাতির কাজে ব্যাবহৃত লোহার তৈরী ১ টি শাবল,০৩ টি স্টিলের পাইপ-২ টি চাকু ১ টি রেঞ্চ, ১টি কাটার, ১ টি স্ক্রু-ড্রাইভার,১ টি কাউয়ালী (দরজা ভাঙ্গার লিভার) উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান,আসামীরা বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা