• সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পলিথিনে স্কচটেপ প্যাচানো মানবদেহের খন্ডিত অংশের সন্ধান

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাক্সের ভিতর কালো পলিথিনে স্কচটেপ দিয়ে প্যাচানো মানবদেহের বিভিন্ন খন্ডিত অংশের সন্ধান পাওয়া গেছে।
শুক্রবার বিকালে উপজেলার মেদেনীমন্ডল খানবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে পলিথিনে স্কচটেপ প্যাচানো বস্তু দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার টিম ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। তবে আলামত যেনো নষ্ট না হয় সে কারণে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম এসে পলিথিন খুলে মানবদেহের অংশগুলো পর্যবেক্ষণ করবে বলে জানান মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং সার্কেল) আনিসুর রহমান।তিনি আরও জানান, ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এই ধরনের মানবদেহের খন্ডিত অংশ পাওয়ার খবর পেয়েছি আমরা। সেখানে কাজ করছে সিআইডি ও পিবিআই। পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞ টিম মুন্সীগঞ্জ এসে কাজ শুরু করবে। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর আলামত গোপন করতে দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে সেখানে ফেলে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা