• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

মুন্সীগঞ্জে নদীতে অশ্লীল নৃত্য ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতংক সৃষ্টি, ১৬ কিশোর গ্যাং গ্রেফতার

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান ও ঢাকার কেরানীগঞ্জ সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতংক সৃষ্টি করাকালিন সময়ে ডেঞ্জার গ্যাং গ্রুপের ১৬ কিশোর ও যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল।
বুধবার (২ এপ্রিল) বিকেল হতে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রথমে কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়কের তুলশীখালী ব্রিজের নিচ হতে ১৩ জনকে এবং পরবর্তীতে আরো ৩ জনকে নবাবগঞ্জের দৌলতপুর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় অর্ধশত দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পাইপ উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে হাসেম (২৭), মোঃ শেখ(১৯), সোহাগ মোল্লা আরাফাত (১৫), মাহিন (১৬) উল্লেখযোগ্য। এর আগে ঈদের দিন হতে বিভিন্ন ট্রলার যোগে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর ও উঠতি বয়সের বখাটেরা তুলশীখালী ব্রিজের আশেপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্যের পাশাপাশি দেশি অস্ত্র নিয়ে মহরা নিচ্ছিলো। উচ্চস্বরে অশালীন গান, উলঙ্গ নৃত্য, আর দেশি অস্ত্রের ঝনঝনানি কিছু উৎসুক জনতা উপভোগ করলেও অধিকাংশ সাধারণ মানুষ নদীর পাড়ে আসতে পারতোনা। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে আসা যেতো না নদী ও ব্রিজে।ঘুরতে আসা মাহিন জানান, আমাদের দীর্ঘ দিনের দাবি ছিলো এমন অভিযানের। এমন নোংরামির কারণে সাধারণ মানুষ ব্রিজে আসা ছেড়ে দিয়েছে। আমরা চাই ভবিষ্যতেও যেনো এমন সাংস্কৃতি আর ফিরে না আসে। নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মশিউর রহমান জানান, এটি মুলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা সেনাবাহিনীকে সহযোগী করেছি। আসামীদের মুন্সীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি, শাহেদ আল মামুন বলেন, এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করেছে বক্তাবলি নৌ পুলিশ। মামলা দয়ের পরে নৌ পুলিশ আসামিদের নিয়ে গেছে। তবে এ ব্যাপারে বক্তাবলি নৌ পুলিশের সাথে কথা বলে চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। মুন্সীগঞ্জ কোট পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী বলেন, নৌ পুলিশ আসামিদের আদালতে হাজির করবে আমাদের জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা