• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে দরজা ভেঙে স্বর্ণ-নগদ টাকা নিয়েও রেহাই মিললো না চোরের!

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে দরজা ভেঙে স্বর্ণ-নগদ টাকা নিয়েও রেহাই মেলেনি চোরের। ঘটনার ৭ দিনের মাথায় ধরা পড়তে হয়েছে পুলিশের কাছে। পরে জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে চুরির তথ্য।সোমবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।সেখানে বলা হয়, গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টা থেকে পরদিন ৭ এপ্রিল সকাল দশটার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা টংগিবাড়ী থানাধীন আব্দুল্লাপুর এলাকার একটি বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ওয়্যারড্রপের ড্রয়ার, স্টীলের আলমারি ও শোকেজ এর ড্রয়ারের তালা ভেঙ্গে ওয়ার্ডড্রপের ভিতরে ব্রিফকেসে থাকা ৯ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৪ আনা ওজনের একটি আংটি, যার মূল্য আনুমানিক ১ লক্ষ দশ হাজার টাকা, ৭ ভরি ওজনের রূপার একজোড়া পায়ের নুপুর ও একজোড়া হাতের চুরি, স্টীলের আলমারীর ভিতরে থাকা নগদ পনেরো হাজার টাকা, মাটির ব্যাংকে জমানো আনুমানিক দশ হাজার টাকা, ১ টি বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টিভি, ২টি সিলিং ফ্যান, ১টি চার্জার ফ্যান, ১টি ইলেক্ট্রিক চুলা, ১টি মাইক্রো ওভেন, ১টি রাইস কুকার, ১টি ইস্তারি, ১টি ব্ল‍্যান্ডার মেশিন, মাছ ধরার ৭টি ঝাকি জাল এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।পরে এ ঘটনায় টংগিবাড়ী থানায় অভিযোগ হলে পুলিশ তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত মো. মিলন বেপারীকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত চোরাই মালামাল তার হেফাজতে আছে।পরে ওই আসামিকে সাথে নিয়ে গতকাল রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার পুলিন্দারপাড় এলাকার মো. আজমল সাউদের (৩৫) বসতবাড়ি থেকে চুরি করা এলইডি টিভি, চার্জার ফ্যান, ইলেকট্রিক চুলা, আয়রন ও ২টি ঝাকি জাল উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা