• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, ৫৭টি তেলের ব্যারেল উদ্ধার

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার পুলিশ। এসময় তাদের কাছ থেকে  ট্রাকসহ ৫৭টি তেলের ব্যারেল, ১টি ঢাবল ক্যাবিনেট গাড়ি ও ১টি পিকাপ ভ্যান উদ্দার উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর দেটার দিকে শ্রীনগর থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান। এতে গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোসলেমের ছেলে আলম(৩২), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার যুগির হাওলা এলাকার আইয়ুব আলী  আলমগীর হোসেন(৩৮), গোলাপগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিমখন্ড এলাকার জামাল মিয়ার ছেলে হেলালুজ্জামান, দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার মৃত জজ মিয়ার ছেলে জোবায়ের আহম্মেদ  জীবন (২৭)।প্রেস ব্রিফিংয়ে  শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ২৯ শে এপ্রিল  কাঁচপুর মাল্টি ইন্টারন্যাশনাল ওয়েলমিল থেকে প্লাস্টিকের ৭৫টি ড্রাম পামওয়েল সহ একটি ট্রাক নারায়নগঞ্জ থেকে ঝিনাইদহ এর উদ্দেশ্যে রওনা হয়। রাত ৯টার দিকে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ের বেজগাঁও যাত্রী ছাউনির কাছে পৌঁছাইলে কালো রংয়ের একটি ডাবল কেবিন পিকআপ নিয়ে ০৬ জন সংঘবদ্ধ ডাকাত তাদের ডিবি পুলিশ পরিচয়ে আটক করে। তারা ট্রাকে মাদক আছে বলে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে সেখান থেকে তুলে নিয়ে কেবিন পিকআপে।  পরে ডাকাতরা তেল সহ ট্রাকটি ঢাকার হাসনাবাদ নিয়ে আনলোড করে। এ ঘটনার মাস্টার মাইন্ড ঢাকার মির হাজারী বাগের ব্যবসায়ী মো. হেলালুজ্জামান সেই তেল কিনে নেয়। পরে থানা পুলিশ ও ডিবি অভিযান করে মীরহাজীরবাগ মেসার্স জামাল এন্টারপাইজ এ্যান্ড ভ্যারাইটিজ স্টোর থেকে ৩৫টি ড্রাম ভর্তি তেল ও ২২টি ফাকা তেলের ড্রাম উদ্ধার করে। প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ডিবির উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও হামিম মোহাম্মদ তারেকসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা