• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

২৪ ঘন্টার মধ্যে এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টার ভিডিও ভাইরালের ঘটনার ৫ ডাকাত গ্রেপ্তার

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা বন্ধ করে ডাকাতির চেষ্টার ঘটনায় ২৪ঘন্টার মধ্যে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে মুন্সিগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই অভিযান শুরু করে জেলা পুলিশ । পরে রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেরানীগঞ্জ থেকে ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন, মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল হালদার (৩৮), মো. রমজান বেপারী(২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর  (২০)।  এদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে। অপর দুজনের বাড়ি মাদারীপুর জেলায়।

তিনি আরো জানান, মোট ছয়জনের সঙ্গবদ্ধ চক্রটি সেদিন ডাকাতির ঘটনায় জড়িত ছিল ।  প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃত পাঁচজনই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য । এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। পলাতক আরেকজনকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।

প্রসঙ্গত, সোমবার রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোহাম্মদ রবিউল আলম অসুস্থ প্রতিবেশীকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় রওনা দেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসের শ্রীনগরের ছন্দারি মোড়ে চাপ থাকায় বাম পাশের দিয়ে নেমে চলতে থাকেন।সে সময় ষোলঘর এলাকায় কিছু ছনের আটি দিয়ে তৈরি করা একটি বেরিকেড দেখতে পান।

মুন্সীগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টা করে সঙ্ঘবদ্ধ ডাকাত দলেন সদস্যর। এ ঘটনা ধরা পড়ে ড্যাশক্যামে। চালকের কৌশলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা । পরে ডাকাতি চেষ্টার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে আলোচনায় তৈরি হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা