• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

শ্রীনগরে রাস্তার অভাবে ১৫টি পরিবারের ভোগান্তি

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 উপজেলার বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে রাস্তার অভাবে ১৫টি পরিবারের অন্তত শতাধিক মানুষের হাট চলাফেরায়
ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ওই এলাকার কাদিরকান্দা আরসিসি সড়কের জাপানীবাড়ি সংলগ্ন সংযোগ রাস্তাটির দৈর্ঘ প্রায় সাড়ে ৩শত’ ফুট। অথচ ঢালাই সড়কের অংশে জাপানীবাড়ি ও মোল্লাবাড়ির সীমানার মাঝখানটায় প্রায় ২০/২৫ ফুট জায়গা আটকানোর ফলে এতটাই সরু হয়ে গেছে একজন মানুষের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব হচ্ছেনা। এদিকে সরু রাস্তার দুই বাড়ির সীমানায় রাস্তার ওপরে রয়েছে দুটি গাছ। রাস্তার পাশ দিয়ে দিয়ে রাখা হয়েছে বাঁশের বেড়া। এতে মানুষের চলাচলে বাঁধা হয়ে দাড়িয়েছে। সরেজমিনে দেখা গেছে, কাদিরকান্দা আরসিসি সড়কের আলমগীর খান ও শাজাহান মোল্লার বাড়ির সীমানা দিয়ে পশ্চিমদিকে হানু
মোল্লার বসতবাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৩শত’ ফুটের একটি রাস্তা রয়েছে। এখানে প্রায় ১৫টি পরিবারের বসবাস। অথচ রাস্তাটির পূর্বদিকে কাদিরকান্দা
আরসিসি সড়কের সংযোগ স্থলের দুটি বাড়ির সীমায় রাস্তার ওপর গাছের উপস্থিতি ও পাশে বেড়া থাকায় যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা
বলছেন, জাপানীবাড়ির আলমগীর খান বলেছেন শার্শ্ববর্তী শাজাহান মোল্লা যদি রাস্তার জন্য জায়গা ছাড়ে আমিও ছাড়বো। এর মধ্যে শাজাহান মোল্লা বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছেন। মানবিক দিক বিবেচনায় হলেও মানুষের চলাচলের জন্য রাস্তা
উন্মুক্ত রাখা দরকার। প্রতিবেশী হেলাল বেপারী নামে একজন বলেন, দুই বাড়ির সীমানার মাঝখান দিয়ে আমরা এক সময় ভ্যানগাড়ি নিয়ে আসা যাওয়া করেছি। আমরাও চাই দুই বাড়ির মাঝখানে রাস্তার গাছ ও বেড়া অপসারণ করা হলে চলাচলের রাস্তা প্রসস্থ হবে। আবুল হোসেন মোল্লাসহ ভোক্তভোগীরা বলেন, যুগপযোগী রাস্তার অভাবে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। জাপানী বাড়ির আলমগীর
খান বলেছেন শাজাহান মোল্লা রাস্তা ছাড়লে সেও চাড়বে। শাজাহান মোল্লার স্বদইচ্ছা হলে সরু রাস্তাটির এই অংশটা প্রসস্ত হবে। বৃষ্টি বাদলের দিনে রাস্তার নাজুক পরিস্থিতির কারণে শিশু, বয়স্ক মানুষসহ সকলের অন্যদিক দিয়ে মানুষের বাড়ির ওপর দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে। মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টজনদের সুদৃষ্টি কামনা করছেন তারা। এ বিষয়ে জানতে বাড়িতে গিয়ে শাজাহান মোল্লার সাক্ষাত পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল মোবাইল ফোন রিসিভ করেননি। স্থানীয় ইউপি সদস্য মো. মজিবর রহমান জানান, রাস্তার অভাবে লোকজনের চলা ফেরায় ভোগান্তি হচ্ছে এটা সত্য। একাধিকবার বসা হয়েছিল সমাধান হয়নি। শাজাহান বাঁশের বেড়া দেওয়ায় রাস্তা সরু হয়ে গেছে। খুব শীঘ্রই সবাইকে নিয়ে আবার বসবো। সকলের সুবিধার্থে রাস্তাটি চলাচলের যুগপযোগী করার লক্ষ্যে সরকারি বরাদ্দ চাইবো


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা