• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগের ২৫ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, ভুক্তভোগীর ক্ষোভ

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার রক্ষিতপাড়া এলাকায় এক প্রবাসীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটার ২৫ দিন পেরিয়ে গেলেও কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী নাসরীন খানম।
লিখিত অভিযোগে নাসরীন খানম (৪৫) জানান, তার ফুফাত ভাই জাপান প্রবাসী মো. লস্কর ইমরান ও তার স্ত্রী মোছাঃ আকলিমা আক্তারের বসতবাড়িতে স্থানীয় কয়েকজনের সহায়তায় চুরির ঘটনা ঘটে। ২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় আকলিমা আক্তারের ঘরের তালা ভেঙে ১৬টি বৈদ্যুতিক ফ্যান, দুটি খাট, গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা ও বৈদ্যুতিক তারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল চুরি হয়।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, বিবাদীরা রেনু আক্তার, রাকিব হোসেন, মনির হোসেন, জাহানারা বেগম ও নয়ন- পূর্বে ওই বাড়িতে থেকে ঘর দেখাশোনা করতেন। তবে ধারণা করা হচ্ছে, তারাই মূল চাবির ডুপ্লিকেট তৈরি করে চুরির ঘটনায় জড়িত থাকতে পারেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর ২৫ দিন পার হলেও সিরাজদিখান থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো  ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নাসরীন খানম ও তার পরিবারের সদস্যরা।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই নাহিদ বলেন, অভিযোগটি পূর্বে অন্য এক কর্মকর্তার কাছে ছিল, বর্তমানে আমার কাছে তদন্তের দায়িত্ব রয়েছে। বাড়ির মালিক প্রবাসে থাকায় এবং কোনো কেয়ারটেকার না থাকায় ভেতরের অংশে এখনও তদন্ত করা সম্ভব হয়নি। তবে আজ দুপুরে বাড়ির একজন প্রতিনিধি আসবেন, তাকে সঙ্গে নিয়ে ভেতরের তদন্ত করা হবে। ইতোমধ্যে বাড়ির বাইরের অংশে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা