• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ঢাকা লকডাউনথ কর্মসূচির প্রভাব পড়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল কম, ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউনথ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীমুখী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কজুড়ে ছিল একেবারেই সীমিত যান চলাচল। ফলে চরম
ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে মুন্সীগঞ্জের নিমতলা,
হাসাড়া ও শ্রীনগর অংশ ঘুরে দেখা যায়- সাধারণ দিনের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যা ছিল অত্যন্ত কম। দীর্ঘ
সময় অপেক্ষার পরও কোনো পরিবহন না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা।
নিমতলা যাত্রী ছাউনিতে বরিশালগামী যাত্রী রফিকুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো
কোনো বাস পাইনি। কখন যাবো জানি না।
স্থানীয়দের মতে, সকাল থেকে এক্সপ্রেসওয়েতে কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করলেও যাত্রীবাহী বাস
প্রায় অনুপস্থিত ছিল। ফলে দূরপাল্লার যাত্রীরা বিকল্প পরিবহন খুঁজতে ছুটেছেন এক স্থান থেকে অন্য স্থানে।
এদিকে হাইওয়ে পুলিশের সদস্যরা জানিয়েছেন, সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যানবাহন চলাচল
স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাওয়া ট্রাফিক সার্জেন্ট মো: শুভ বলেন, মহাসড়কে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা
না ঘটে। যানচলাচল স্বাভাবিক রয়েছে লকডাউনের তেমন কোন প্রভাব পরেনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা