• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সরকারি প্রণোদনা ও কৃষি অফিসের প্রচেষ্টা সত্ত্বেও সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ কমতে শুরু করেছে। লাভজনক এই ফসলের ক্ষেত্রেও দর্শনার্থীর উপদ্রব, ফুল ক্ষতি এবং পরিপক্ব ফুলে পাখির আক্রমণের কারণে চাষিরা হতাশা প্রকাশ করছেন। ফলে সম্ভাবনাময় এই তৈলবীজ চাষের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন গ্রামে সরেজমিনে দেখা যায় এক করুণ চিত্র। ফুটে থাকা সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা জমে ওঠলেও, ক্ষেতের ফুল ছিঁড়ে নেওয়ার কারণে চাষিরা মাঝখানে ঢুকে গাছ মাড়ানো এবং যুদ্ধ। চোরমর্দন গ্রামের কৃষক মো.আবুল কালাম জানান, এ বছর ৭০ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছি মূলত ভোজ্যতেল উৎপাদনের জন্য। ফলন ভালো হলেও এখন চরম বিপাকে আছি। মানুষ গাড়ি নিয়ে আসে ছবি তুলতে, ক্ষেতের মাঝে ঢুকে গাছ মাড়িয়ে দেয়। কেউ শখে ফুল ছিঁড়ে নিয়ে যায়। ফুল গেলে তো তেল উৎপাদন হবে না, আমাদের সারা বছরের পরিশ্রম মাটি হয়ে যায়। এছাড়া পরিপক্ব ফুলে টিয়া পাখি ক্ষেতে হামলা চালাচ্ছে, লাঠি হাতে দিনভর পাহারা দিতে হচ্ছে। এত ঝামেলা সহ্য করে সামনের বছর আর সূর্যমুখী চাষ করার ইচ্ছে নেই।
দর্শনার্থী রিমা আক্তার বলেন,
সুন্দর ফুলের ছবি তুলতে এসেছি। কিন্তু বুঝতে পারছি, আমাদের আচরণ কৃষকদের জন্য সমস্যা সৃষ্টি করছি। অন্য দর্শনার্থী জাহিদ হাসান বলেন, ক্ষেতে প্রবেশ করে ছবি তোলা ভুল হয়েছে। আমাদের সতর্ক থাকা উচিত ছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র বলেন, সূর্যমুখী একটি লাভজনক ফসল হলেও উপজেলায় তুলনামূলকভাবে কম কৃষক চাষ করছেন। চলতি মৌসুমে মাত্র ৩০ জন কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। যা মাত্র ৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বিশাল উপজেলায় ৫ হেক্টর অত্যন্ত নগণ্য। আমরা কৃষকদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করছি, তবে দর্শনার্থীদের অসচেতনতা ও পাখির আক্রমণ তাদের নিরুৎসাহিত করছে। আমরা কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা