মুন্সীগঞ্জের সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগের ৩ জনকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। উপজেলা বিভিন্ন স্থান থেকে রোববার দুপুরে তাদের আটক করা হয়। বিকাল সাড়ে ৩ টার দিকে তাদের মুন্সীগঞ্জ আদালত হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ আবির পাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ইয়াহিয়াকে (৭০), উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত শরীফ উদ্দিন বেপারীর ছেলে ইঞ্জিনিয়ার গোলাম মাহমুদ (৬২) এবং উপজেলার মালখানগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বাবুল কাজী (৬০) সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো.হাবিবুর রহমান জানান, আওয়ামীলীগের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ইয়াহিয়া