• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সংঘর্ষে রণক্ষেত্র মুন্সিগঞ্জ: গুলিবিদ্ধ হয়ে নিহত ২

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুন্সিগঞ্জ। এক দফা দাবিতে সকাল থেকেই মাঠে নামে আন্দোলনকারীরা। বেলা ১১টার দিকে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত দুজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু হেনা জামাল।

আজ রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিন শহরের সুপার মার্কেট এলাকায় বিক্ষোভের কর্মসূচি পালনের ডাক দেয় শিক্ষার্থীরা। আর আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে একই চত্ত্বরে অবস্থান নেয় দলীয় কর্মীরা।

বেলা ১০টার দিকে কৃষি ব্যাংক চত্ত্বর থেকে শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মিছিল বের করলে ধাওয়া দেয় ক্ষমতাসীনরা। পরে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে শুরু হয় সংঘাত। এসময় ককটেল বিস্ফোরণ ও গুলি চালানোর ঘটনা ঘটলে কৃষি ব্যাংক চত্ত্বরসহ পুরো সুপারমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। চলতে থাকে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় টিয়ারশেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিত।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা