• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

যারা অত্যাচার করেছে তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে: আদিলুর রহমান

Reporter Name / ১১৮ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

যারা অত্যাচার করেছে তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র-জনতা। দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সংস্কারকাজ চলছে। দ্রুত সময়ে সংস্কার করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।’

আদিলুর রহমান খান আরও বলেন, ‘স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশে যেন একটি গণতান্ত্রিক অবকাঠামো গড়ে ওঠে। অন্যায়, অবিচার এবং মানবাধিকার লঙ্ঘনের যেন অবসান হয়। আমাদের ওপর যারা অত্যাচার করেছে, তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে। দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সারা দেশে কোনও প্রতিষ্ঠান অক্ষত অবস্থায় নেই। স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশে যেন গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে। অন্যায়-অবিচারের অবসান হয় এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান হয়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’

আড়িয়ল বিল দখল ও সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘বালু ফেলে আড়িয়ল বিল দখল করা হয়েছে। আর সাইবার নিরাপত্তা আইন নিয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে পর্যালোচনা চলছে।’

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থা অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এর আগে সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং খোঁজখবর নেন।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা