• শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

উয়েফার বিশেষ পুরস্কার পাচ্ছেন রোনালদো

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বছর দুয়েক আগে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদিতে পাড়ি দিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ইউরোপ ছাড়ার আগে চ্যাম্পিয়নস লিগে এমন এক রেকর্ড গড়ে গেছেন রোনালদো, যা এখনও কেউ তা ভাঙতে পারেননি। বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে খেললেও, ইউরোপে ‘সিআর সেভেনের’ অনবদ্য সাফল্যের স্বীকৃতি দিতে যাচ্ছে উয়েফা।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনালদোকে তার অবদানের জন্য পুরস্কার দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মোনাকোয় আগামীকাল ২০২৪–২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান।

উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সেরা তারকাদের একজন। এ প্রতিযোগিতায় গোল করায় তার অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।

স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদো চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচ খেলে গোল করেছেন সর্বোচ্চ ১৪০টি। তালিকায় দ্বিতীয় স্থানে লিওনেল মেসি গোল করেছেন ১২৯টি। তৃতীয় রবার্ট লেভানদোভস্কির চেয়ে রোনালদো এগিয়ে আছেন ৪৬ গোলে। অদূর ভবিষ্যতে রোনালদোর গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনা অনেক কম।

ক্যারিয়ারে সাতটি আলাদা মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি আছে রোনালদোর। টানা ৩ টি ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড় তিনি ৫ শিরোপার ১টি রোনালদো জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবং বাকি চারটি জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে।

রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন সেফেরিন, তার নিবেদন,খেলার প্রতি ভালোবাসাকে সবার জন্য আদর্শ বলে অভিমত উয়েফা প্রধানের। তিনি বলেন, দুই দশকের বেশি সময় ধরে গোল করায় এবং গোল উদযাপনের জন্য তারুণ্যের আবেগকে ধরে রেখে নিয়মিতভাবে নিজের খেলার বিকাশ ঘটিয়েছেন এবং নিজেকে শাণিত করেছেন। এই মঞ্চে তার পেশাদারিত্ব, নৈতিকতা, নিবেদন ইত্যাদি গুণাবলিগুলো সব ফুটবলারদের জন্য অনুকরণীয়।

সর্বোচ্চ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর এসিস্ট ৪২টি গোলে। এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছেন ১৭ টি, নক আউট পর্বে গোল ৬৭ টি। একমাত্র ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১১ ম্যাচে করেছেন গোল। লিওনেল মেসির সাথে যৌথভাবে সর্বোচ্চ ৮ টি হ্যাট্ট্রিক ও তার।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা