• রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

পশ্চিমবঙ্গে চলছে বিজেপির ডাকা হরতাল

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বিজেপির ডাকে পশ্চিমবঙ্গ জুড়ে বুধবার সকাল থেকেই ১২ ঘণ্টার হরতাল শুরু হলো সহিংসাতার মধ্যে দিয়ে। কোথাও চলল গুলি আবার কোথাও পুলিশের সামনেই শাসক দল তৃণমূলের নেতাকর্মীরা পিটিয়ে রক্তাক্ত করলো বিজেপির নেতাকর্মীদের।

মঙ্গলবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ১২ঘণ্টা হরতালের ডাক দেয় বিজেপি।

রাস্তায় সামান্য বেসরকারি বাস চলাচল করছে। তবে, তাতে যাত্রী ছিল কম। দোকানপাটও কিছু খুলেছে। বাজারে-ও হরতালের মিশ্র প্রভাব পড়েছে। তবে হরতালকে সফল করতে মরিয়া বিজেপি কর্মীরা সকাল থেকেই শুরু করেছেন রেল ও সড়ক অবরোধ। এতে সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

হরতালকে কেন্দ্র করে একাধিক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। হরতালকারীদের সঙ্গে হরতাল বিরোধীদের দফায় দফায় সংঘর্ষ বাদে বিভিন্ন জায়গায়।

রেল অবরোধ করা হয় হুগলি পূর্ব, মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুর্গাপুর ও নদীয়ায়। শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলেছে বনধ সমর্থকেরা। যার জেরে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত।

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকেই ওই লাইনের একাধিক স্টেশনে দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। ট্রেন না পেয়ে অনেকেই সড়কপথে রওনা দিয়েছেন নিজেদের গন্তব্যের উদ্দেশে।

এদিকে, সরকারি বাস পরিষেবা স্বাভাবিক রাখতে অতিরিক্ত বাস নামিয়েছে রাজ্য সরকার। বাস পরিষেবা স্বাভাবিক রাখতে কলকাতা শহরতলী জুড়ে হেলমেট পড়ে ডিউটি করছেন বাসের ড্রাইভার ও হেল্পারেরা।

সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বাংলাদেশগামী বেশ কিছু বাস ঘোজাডাঙ্গা ও পেট্রাপোল সীমান্তের দিকে রওনা দিলেও তারা মাঝপথে আটকে পড়েন বিভিন্ন জায়গায় অবরোধের ফলে। ফলত চরম দুর্ভোগের মধ্যে পড়েন বাংলাদেশের নাগরিকরা।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা