• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

তৃতীয়বারের মত মুন্সিগঞ্জে আন্দোলনে নিহত ৩ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে প্রশাসন

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত হওয়া ৩ দিনমজুরের পরিবারকে তৃতীয়বারের মত আর্থিক সহায়তা প্রদান করেছে প্রশাসন। এর আগে দুই দফায় পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে জেলা পরিষদের পক্ষ হতে ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।

এসময় জেলা প্রশাসক বলেন, ‘আমাদের প্রশাসনের পক্ষ হতে আরও কয়েক দফায় তাদের সহযোগিতা করা হবে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে অনুদান এলে সেগুলোও হস্তান্তর করা হবে।’

গত ৪ আগষ্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত হন শহরের উত্তর ইসলামপুর এলাকার দিনমজুরের ছেলে মো. সজল মোল্লা (৩০), একই এলাকার রিয়াজুল ফরজী (৩৮) ও সিরাজুল সরদারের ছেলে অটোরিকশা চালক নুর মোহাম্মদ ওরফে ডিপজল সরদার (১৯)।

এসময় উপস্থিত ছিলেন, নিহত সজল মোল্লার ছোট ভাই সাইফুল ইসলাম, নিহত রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম ও নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজলের মা রুমা খাতুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আসলাম মোল্লা, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার হোসেন, আমার বিক্রমপুরের সম্পাদক শিহাব আহমেদ, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন ও যমুনা টেলিভিশনের মুন্সিগঞ্জ স্টাফ রিপোর্টার আরাফাত রায়হান সাকিব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা