• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিলেন তারেক রহমান

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ‘বিএনপির সকল রাজনৈতিক শক্তির উৎস জনগণ। আমরা যদি মানুষের চিন্তা-চেতনা বুঝতে না পারি তাহলে আমরা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হবো। বিএনপি এমন একটি দল এই দলটি রাজনীতি করে বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য, জনগণের জন্য। ’

আজ বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জসহ ঢাকা বিভাগের ৮টি জেলা ও অন্যান্য ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।

‘আগামী নির্বাচনে কে কতটুকু জনসমর্থন পাবেন তা ভবিষ্যতই বলে দিবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠণ করতে সক্ষম হবে। তার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। সকাল-বিকাল জনগণের খোঁজ নিতে হবে।’- বক্তব্যে এসব কথাও বলেন তিনি।

সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে উপস্থিত থেকে তারেক রহমানের সাথে ভার্চুয়ালি যুক্ত হন মুন্সিগঞ্জ বিএনপির ‍নেতৃবৃন্দ।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বীণা, সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি হাসান জাহাঙ্গীরসহ জেলার সকল উপজেলা ও পৌর কমিটির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা