• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মুক্তারপুর সেতুর টোল বন্ধের বিষয়ে কাজ করার আশ্বাস দিলেন মুন্সিগঞ্জের নতুন ডিসি

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে মুক্তারপুর সেতুতে টোল উঠানো কোন পর্যায়ে আছে কিংবা এটি কমিয়ে আনা বা পুরোপুরি বন্ধ রাখা যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন মুন্সিগঞ্জের নতুন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

আজ রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান জেলা প্রশাসক। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগ দেন তিনি।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশাসনের করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পরে জেলা প্রশাসক উত্থাপিত বিষয়গুলো নিয়ে কাজ করার আশ্বাস দেন।

বিষয়গুলোর মধ্যে ছিলো- পাসপোর্ট অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংকসহ প্রবাসী স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনিয়ম বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণ, মুক্তারপুর-নারায়ণগঞ্জ ও মুক্তারপুর-মাওয়া রুটে চলাচলকারী সিএনজিগুলোর ভাড়া নিয়ন্ত্রণ ও নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেয়া, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কতৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমকে গতিশীল করা, মুন্সিগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিস পুনরায় চালু করা, শহরের ভাঙাচোরা সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেয়া, জেলা শিল্পকলা একাডেমির সংস্কার, গণসদন পুনঃনির্মাণ ও শহরে বিনোদন কেন্দ্র নির্মাণ করা, আসন্ন আলু মৌসুমে চরাঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নজরদারি বৃদ্ধি ও সারের দাম নিয়ন্ত্রণে রাখা, মেঘনা-পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও তালতলা-গৌরগঞ্জ খালে বাল্কহেড চলাচল বন্ধ করা, জেলার প্রত্নত্বত্ত্ব নির্দশনগুলো সংস্কার করে পর্যটন বান্ধব করে তোলা, জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে মাঠ পর্যায় থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ নেয়া, ধলেশ্বরী নদীতে জাহাজ-লাইটারের যত্রতত্র নোঙর রোধে ব্যবস্থা নেয়া, মোল্লাবাজার সেতু নির্মাণ কাজে তাগাদা দেয়া ও মুন্সিগঞ্জ শহরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়া।

মতবিনিসয় সভায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, শহীদ-ই-হাসান তুহিন, রাসেল মাহমুদ, কাজী সাব্বির আহমেদ দীপু, আমার বিক্রমপুরের সম্পাদক শিহাব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা