• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরস্থ জমিদারপাড়া এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু।

নবগঠিত কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত সরকার, সাবেক ভিপি মোহাম্মদ শাহিন, বিএনপি নেতা কাজী আবু সুফিয়ান বিপ্লব, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সংগঠনের সাবেক সভাপতি আল নুর ইসলাম সায়েম, ব্যবসায়ী আব্দুস সাত্তার মুন্সীসহ প্রমুখ ব্যবসায়ী বৃন্দ।

সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন ও যুগ্ন সম্পাদক মো. সাইফুর রহমান লিটন।

সংগঠন সূত্রে জানা গেছে, সম্প্রতি এক জরুরি সাধারণ সভায় ব্যবসায়ীরা মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করেন। এতে এনামুল হককে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

একইসাথে সাবেক পৌর মেয়র এ কে এম ইরাদত মানুকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা সদস্যরা হলেন- হাজী মজিবর রহমান, হাজী সুলতান আহম্মেদ, মো. সোলেয়মান মিয়াজী, হাজী মিজানুর রহমান, কাজী সাব্বির আহমেদ দীপু, ভিপি শাহীন, হাজী সাহাদাত সরকার, আবু সুফিয়ান বিপ্লব, আল নুর ইসলাম সায়েম ও হাজী রোকনউদ্দিন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা