• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চসার: গুরুত্বপূর্ণ সড়কের পাশে পুকুরে ফেলা হচ্ছে ময়লা মিরকাদিমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা ঘন কুয়াশায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত, আরোহী গুরুতর আহত মুন্সীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত কবুতর চুরির সন্দেহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল; মূল অভিযুক্ত আটক গজারিয়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা, তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু গজারিয়ায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মুন্সীগঞ্জের ৩৭২ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা টঙ্গিবাড়ীতে দুই ভাইয়ের বসতঘর ভেঙে দখলের অভিযোগ, স্ত্রী–সন্তান নিয়ে পথে পথে ভুক্তভোগীরা শ্রীনগরে নিমকি তৈরিতে জীবিক মুন্সীগঞ্জের হানাদারমুক্ত দিবস: বীর শহীদদের স্মরণে নানা আয়োজন শ্রীনগরে খিচুড়ি বিরোধে রেস্টুরেন্টে ফাঁকা গুলি, এলাকাজুড়ে উত্তেজনা ভোরের কুয়াশায় খেজুরগাছের ডগায় রসের খোঁজে শ্রীনগরে অটোরিক্সা ও প্রাইভেটকার সংঘর্ষে আহত  ২ 

ব্যাংকে নেই টাকা, চেক দিয়ে প্রতারণার দায়ে আড়াই কোটি টাকা জরিমানা

Reporter Name / ৮৭ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ব্যাংকে টাকা না থাকা সত্ত্বেও চেক দিয়ে প্রতারণার দায়ে মো. মন্টু (৩৭) নামে এক ব্যক্তিকে আড়াই কোটি  টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফেরদৌসি বেগম এ আদেশ দেন।

আদালতের ব্রেঞ্চ সহকারী আল হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত মো. মন্টু বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কিসমত জামুয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার চকবাজারের চক মোগলটুলী ১৩০/১ বিরেন এম আর জে কর্পোরেশন এলাকার বসবাস করছেন। রায় ঘোষণার সময় আসামি মন্টু আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী মানিক সরদারের সঙ্গে আসামি  মন্টুর ব্যবসায়িক সূত্রে পরিচয় হয়। সেই সুবাদে মন্টু  বাদীর কাছ থেকে আড়াই কোটি টাকা ধার নেন। পরে মন্টু বাদী মানিক সরদারকে নগদ টাকা না দিয়ে পূবালী ব্যাংকের আড়াই কোটি টাকার একটি চেক দেন। পরে টাকা উত্তোলনের জন্য মানিক ওই চেক ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তপক্ষ জানায় তার অ্যাকাউন্টে টাকা নেই।

এ ঘটনায় মানিক সরদার ২০২২ সালের ১৫ ডিসেম্বর মুন্সীগঞ্জ আদালতে মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি মন্টুকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও আড়াই কোটি টাকা জরিমানার আদেশ দেন। মামলার বাদী মোহাম্মদ মানিক সরদার মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার গোসাইবাগ এলাকার আব্দুল মালেক সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মানিক সরদারের আইনজীবী মো. নূর হোসাইন জানান, মামলার রায়ে আসামি মন্টুকে  এক বছরের সাশ্রম কারাদণ্ড ও আড়াই কোটি টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এ রায়ে আমরা খুশি। তবে রায়ের সময় আসামি মন্টু আদালতে হাজির ছিলেন না।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা