• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

একনেকে ২৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ৪১২ কোটি টাকার ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৭টি প্রকল্পের ব্যয় ছাড়া মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস। এসময় পরিকল্পনা কমিশনের সদস্যরা ও প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, একনেকে অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৪১২ কোটি ৯৪ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৭৪৬ কোটি ৬৬ লাখ টাকা, প্রকল্প ঋণ সহায়তা থেকে ১৬ হাজার ১২ কোটি ৩৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৬৫৩ কোটি ৯৫ লাখ টাকা। একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা- হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করণ প্রকল্প, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল-কাম রোড সেতু নির্মাণ প্রকল্প, মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্প।

একনেক সভায় জানানো হয়, ১৯ হাজার ৫৬ কোটির সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ : এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ৪২৩ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। নতুন করে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ২ বছর মেয়াদ বাড়ানো হয়। এ প্রকল্পে ১১ হাজার ১৯৩ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যয় বাড়ার কারণ হিসেবে ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও অন্যান্য খাতে ব্যয় বৃদ্ধি উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা