• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মেঘনা নদীতে বালু চোরাচালানের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৫৩ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু মহালের নামে চরকিশোরগঞ্জ ও গজারিয়ায় চলন্ত বাল্কহেডের গতিরোধ করে জোরপূর্বক টোকেনের নামে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাস, শ্রমিক হয়রানি এবং নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাল্কহেড শ্রমিকরা।

বৃহস্পতিবার বিকেলে মেঘনা, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় নারায়ণগঞ্জের শান্তিরচর এলাকায় এই মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, বাল্কহেড শাখা। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের মুন্সিগঞ্জ শাখার সভাপতি তাজুল ইসলাম বাদশা। এছাড়া বক্তব্য রাখেন অলিউর রহমান, মোঃ নয়ন, রুস্তম আলী, জসিম উদ্দিন সুকানী, হাসান মাস্টার এবং জাকারিয়া মাস্টার।

বক্তারা জানান, মেঘনা নদীর বেলতলী, দশানী, নরিয়াসহ বিভিন্ন স্থানে অবৈধ বালু মহাল রয়েছে। এসব বালুমহালের ইজারাদারদের নিয়োজিত সন্ত্রাসীরা চরকিশোরগঞ্জ ও গজারিয়া এলাকায় চলন্ত বাল্কহেডের গতিরোধ করে অবৈধভাবে তাদের মহালে বাল্কহেড নিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্ত্রাসীদের কথামতো না চললে শ্রমিকদের মারধর, নির্যাতন, নগদ টাকা ও মোবাইল ছিনতাই করা হয়।

তারা আরও বলেন, সন্ত্রাসীদের কথামতো অবৈধ মহালে গেলে ভ্রাম্যমাণ আদালত বা প্রশাসনের হাতে আটক হওয়ার ঝুঁকি থাকে এবং শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ফলে বাল্কহেড শ্রমিকরা এই অবৈধ বালুমহালের ইজারাদার ও তাদের সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ডাকাতদের থেকে মুক্তি চান।

শ্রমিকরা ইতোমধ্যে নৌ পুলিশের ডিআইজি, ঢাকা রেঞ্জের পুলিশ প্রধান ও কোস্টগার্ড বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগীরা দ্রুত এসব সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের উর্ধ্বতনদের কাছে আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা