• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে মুন্সিগঞ্জে পালন করা হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, মানববন্ধনসহ দুর্নীতিবিরোধী বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়

এ দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ সার্কিট হাউজে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান। পরে দুদক পতাকা উত্তোলন করেন জেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান গাজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সায়েম।

পতাকা উত্তোলন শেষে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। পরে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর আয়োজন করা হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন।

দুর্নীতিবিরোধী মানববন্ধন ও র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভায় আর্থিকসহ সকল প্রকার দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে উন্নত চর্চা শুরুর আহ্বান জানান জেলা প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণদের কাছে দায়বদ্ধতার কথা উল্লেখ করে প্রদত্ত সুযোগ কাজে লাগানো এবং সকলে মিলে যার যার অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করারও আহ্বান জানান। আলোচনা সভায় সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানান বিশেষ অতিথি মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ) মোহাম্মদ বদিউজ্জামান।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান গাজীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দুদক নারায়ণগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলায়েত হোসেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছিরউদ্দিন জুয়েল, সনাক সহ-সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সায়েম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. কামাল হোসেন খন্দকার, জেলা দুর্নীতিবিরোধী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মুন্সী (বৃক্ষপ্রেমী), সনাক সভাপতি মো. ফজলুর রহমানসহ আরো অনেকে।

আলোচনা সভায় টিআইবি মুন্সিগঞ্জের এরিয়া কো-অর্ডিনেটর মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য অ্যাডভোকেট পাপিয়া আক্তার নীলু এবং দাবি ও সুপারিশসমূহ উত্থাপন করেন ইয়েস সদস্য মিনহাজুল ইসলাম।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা